BD FootPath Live

Wednesday, February 24, 2021

শান্তির শহর রাজশাহী Rajshahi is a city of peace

শান্তির শহর রাজশাহী Rajshahi is a city of peace

শান্তির শহর রাজশাহী Rajshahi is a city of peace

আমার প্রাণের শহর রাজশাহী । আমার জীবনের সকল ভালবাসার মধ্যে রাজশাহীও অন্যতম ।
রাজশাহী অনেক নিরিবিলি একটা শহর ।

রাজশাহী শহরে কোন জ্যাম নেই । বাস চাঁপা পড়ে যাবার ভয় নেই ।
এক অন্যরকম শহর, যেখানে জীবনের নিরাপত্তা দেশের অন্য যেকোন জায়গার চেয়ে বেশি ।

কখনও রাত দুইটায় রাজশাহীর রাস্তায় বের হয়েছেন ?? কখনও রাত দেড়টায় রুয়েটের মোড়ে বট পরটা খেয়েছেন ??? অথবা বন্ধগেটের ডাবল হিটের চা ???
অথবা এরফান মামার পান ???
অথবা জয়নাল মামার পুরি বার্গার ???
হনুমানজিউড় মন্দিরের মাশরুম চপ ??
নিউমার্কেটের "গল্প কথার" ফুচকা ??
নানকিং এর স্যুপ ???
সাহেব বাজারের ভাজা ???
ইবলিস চত্ত্বরের সিঙারা ???
সন্জয় দার মরিচ চা ???
তাহলে আমি বলবো আপনি রাজশাহীকে এখনো চেনেন নি ।।।

আমাদের KFC এর দরকার হয় না ।
আমরা আমাদের মাষ্টার সেফ,
ওয়ারিসন,
চিলিস ,
বিশাল,
ফুডভিউ,
কফি বার নিয়েই থাকতে পারি ।

আমাদের কোন রমনা পার্ক নেই,
নেই কোন চন্দ্রিমা উদ্যান ।
তারপরও মাঝে মাঝে পার্কের লেকে পা ডুবিয়ে চোখ বন্ধ করে থাকতেই ক্যানো জানি অন্য রকম ভালবাসা কাজ করে । 
অথবা পদ্মাগার্ডেনে সবাই মিলে আড্ডা ?
অথবা পরিবার নিয়ে জিয়া পার্ক বেড়ানো ।।।

আমাদের বিখ্যাত হয়তো কিছুই আপনার চোখে পড়েনা কিন্তু রাত দুইটায়ও আপনি কোর্ট থেকে জিরোপয়েন্ট পর্যন্ত একজন ছেলে একা নিরাপদে পৌছাতে পারবেন, গ্যারান্টি দিচ্ছি।।। 


আপনার শহরে এটা পারবেন করতে ???
রাজশাহীর আবহাওয়া খারাপ ।
এখানে গরমে অনেক গরম,
শীতে অনেক শীত ।

এটাই আমার প্রাণের নগরী........ রাজশাহী ।

No comments:

Post a Comment

Please do not any spam in the comments Box.

BD FootPath




Contact Us

Name

Email *

Message *